ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মুখের ভাষার কারণে একটি দল প্রতিরোধের মুখে পড়ছে:  খোকন তালুকদার


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৫:৫৬ পিএম

মাদারীপুর প্রতিনিধিঃ

মুখের কথায় সবকিছু জয় করা যায় না উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, "একটি দলের মুখের ভাষার কারনেই বিভিন্ন জায়গায় বার বার তারা প্রতিরোধের মুখে পড়ছে। মুখের রাজনীতি নয়, দেশের স্বার্থে কাজের রাজনীতি করলেই সেই দলটির আগামী ভবিষ্যৎ ভাল হবে।" শুক্রবার বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খোকন তালুকদার বলেন, "বিগতদিনে বিএনপির ৫০০-৬০০ রাজনীতিবিদকে গুম খুন করেও রাজপথ থেকে কেউ সরাতে পারেনি। যার ফল জনগণ ভোটের মাধ্যমে দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।"

কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদার আরো বলেন, "গত ১৭ বছরের পাশাপাশি জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই আন্দোলন সমাপ্তও হয় তারেক রহমানের হাত ধরে। অথচ, দেশের রাজনীতির সব অর্জন নতুন একটি দল নিতে চায়, এটা দেশের মানুষ কখনই মেনে নিবে না।" আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবো বলেও মন্তব্য করেন খোকন তালুকদার।

ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনিসুর রহমান খোকন তালুকদার মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান খান, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়াসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর